নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের আইডি কার্ড বানানোর সময় সবচেয়ে বেশি দেরি হয় ছবি ও তালিকা মেলাতে। কারও নামের বানান ভুল, কারও ছবি পাওয়া যাচ্ছে না, আবার একই রোল নম্বর একাধিক শ্রেণিতে থাকতে পারে। শুরুতেই তথ্যগুলো একই ফরম্যাটে সাজিয়ে নিলে ডিজাইনের প্রুফ যাচাই করা সহজ হয় এবং ভুল কার্ড আবার ছাপানোর ঝুঁকি কমে।
স্টুডেন্ট আইডি কার্ডে কোন তথ্যগুলো রাখবেন?
কার্ডের সামনে শিক্ষার্থীকে শনাক্ত করার জন্য প্রয়োজনীয় তথ্য রাখুন। অতিরিক্ত নির্দেশনা থাকলে কার্ডের পেছনের অংশ ব্যবহার করতে পারেন।
তথ্য কীভাবে প্রস্তুত করবেন
প্রতিষ্ঠানের নাম ও লোগো প্রতিষ্ঠানের অনুমোদিত বানান ও পরিষ্কার লোগো ফাইল দিন।
শিক্ষার্থীর নাম ভর্তি রেজিস্টার থেকে বানান মিলিয়ে লিখুন। ইংরেজি নাম ছাপাতে চাইলে সেটিও আলাদা কলামে দিন।
শিক্ষার্থীর ছবি সামনে থেকে তোলা, মুখ স্পষ্ট দেখা যায় এমন ছবি দিন। সব ছবির ব্যাকগ্রাউন্ড একরকম হলে কার্ডগুলো দেখতে সামঞ্জস্যপূর্ণ হয়।
শ্রেণি, শাখা ও রোল শাখা থাকলে আলাদা কলামে রাখুন। মাদরাসার শ্রেণির নাম প্রতিষ্ঠানে যেভাবে লেখা হয়, সেভাবেই দিন।
স্টুডেন্ট আইডি নম্বর প্রতিষ্ঠান আলাদা আইডি নম্বর ব্যবহার করলে সেটি দিন। রোল ও আইডি নম্বর আলাদা কলামে রাখুন।
শিক্ষাবর্ষ বা মেয়াদ প্রতিষ্ঠান কার্ডের মেয়াদ নির্ধারণ করলে সেটি উল্লেখ করুন।
কার্ড হারিয়ে গেলে ফেরত দেওয়ার জন্য পেছনে প্রতিষ্ঠানের অফিস নম্বর ও ঠিকানা রাখতে পারেন। শিক্ষার্থীর বাসার ঠিকানা, জন্মতারিখ বা অভিভাবকের ব্যক্তিগত নম্বর ছাপানোর প্রয়োজন আছে কি না, প্রতিষ্ঠান আগে ঠিক করে নিলে কার্ডে অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য কম থাকে।
Excel তালিকার সঙ্গে ছবি কীভাবে মিলিয়ে রাখবেন?
একজন শিক্ষার্থীর জন্য Excel বা Google Sheets-এ একটি সারি রাখুন। তালিকায় ছবির ফাইলের নাম নামে একটি কলাম যোগ করুন। যেমন, কোনো শিক্ষার্থীর আইডি ST-0105 হলে ছবির নাম দিন ST-0105.jpg এবং একই নাম ওই সারিতে লিখুন। আলাদা আইডি নম্বর না থাকলে শ্রেণি, শাখা ও রোল মিলিয়ে ফাইলের নাম দিন, যেমন Class-06-A-Roll-12.jpg।
তালিকা পাঠানোর আগে তিনটি জিনিস মিলিয়ে নিন।
- মোট শিক্ষার্থীর সংখ্যা ও ছবির সংখ্যা সমান কি না।
- কোনো শিক্ষার্থীর তথ্য বা ছবি বাদ পড়েছে কি না।
- একই আইডি নম্বর বা ছবির ফাইলের নাম একাধিক সারিতে আছে কি না।
ফিতা, কভার ও ডিজাইন কীভাবে বাছাই করবেন?
কার্ডটি প্রতিদিন ব্যবহারের জন্য হলে ফিতার প্রস্থ ও কভারের ধরন আগে বেছে নিন। আমাদের অর্ডার পেজে ১.৫, ২ ও ২.৫ সেমি ফিতা এবং নরম প্লাস্টিক, শক্ত প্লাস্টিক ও মেটালিক কভার বেছে নেওয়ার অপশন আছে। প্রতিষ্ঠানের নিজস্ব ডিজাইন থাকলে ডিজাইন ছাড়া অপশনটি দেখুন। নতুন ডিজাইন দরকার হলে ডিজাইন সহ বেছে নিতে পারেন।
প্রিন্টের আগে ডিজাইনের প্রুফে প্রতিষ্ঠানের নাম, লোগো ও যোগাযোগের তথ্য মিলিয়ে দেখুন। এরপর কয়েকজন শিক্ষার্থীর নাম, ছবি, শ্রেণি ও রোল মূল তালিকার সঙ্গে মিলিয়ে দেখুন। বিশেষ করে লম্বা নাম কার্ডে ঠিকভাবে বসেছে কি না, সেটি খেয়াল করুন।
স্টুডেন্ট আইডি কার্ডের দাম কত?
ইসলামি ডিজাইন এন্ড প্রিন্টিংয়ের অর্ডার পেজে অপশন অনুযায়ী প্রতি পিস ৳৪০–৳৯০ দেখানো আছে। ন্যূনতম অর্ডার ২০ পিস। এরপর ২১, ২২ বা প্রয়োজনমতো পিস অর্ডার করা যায়। আপনার প্রতিষ্ঠানের জন্য ফিতা, কভার ও ডিজাইন বেছে নির্দিষ্ট মূল্য দেখতে নিচের পেজে যান।